বিএনপি স্বৈরাচারী–ফ্যাসিবাদী দল না: এ্যানি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

বিএনপি কখনো ফ্যাসিবাদী, সন্ত্রাসী বা কর্তৃত্ববাদী দল ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নে বিএনপি ও মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘বিএনপি কখনো ফ্যাসিবাদী, সন্ত্রাসী বা কর্তৃত্ববাদী দল ছিল না– এখনো নয়। বরং দলটি গণমানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছে। বিএনপি এত অত্যাচার–নির্যাতন, হামলা–মামলা, গুম–খুনের শিকার হয়েও কারও ক্ষতি করেনি। বিএনপির মধ্যে কখনো স্বৈরাচারী মনোভাব ছিল না।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা, গ্রামের নেতা– তাঁর আদর্শেই দল এগিয়ে চলছে। জিয়াউর রহমানের হত্যার পেছনে শেখ হাসিনা ও প্রতিবেশী একটি দেশের হাত ছিল। তাঁর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ তাঁর জনপ্রিয়তারই প্রমাণ।’

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে নেতা–কর্মীদের এ্যানি বলেন, ‘কেউ কেউ দুষ্টামি করেন বা করতে চেষ্টা করেন। এগুলো পরিহার করুন। নয় তো বিএনপি বা অঙ্গসংগঠনে তাঁর জায়গা হবে না। এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তারেক রহমান বিদেশে বসেও সব রাজনৈতিক দল ও মানুষকে একত্রিত করেছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আগামীতে দেশ পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।’

সরকার পরিবর্তন ও নির্বাচন প্রসঙ্গে এ্যানি বলেন, ‘আমাদের আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেছে। এখন অন্তর্বর্তী সরকার আছে। দেশে একটি স্বাভাবিক নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদ না আসা পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে।’

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর