শেখ হাসিনা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করেছে: দুলু

নাটোরে মতবিনিময় সভায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার প্রত্যাশা জনগণের মধ্যে বাড়ছে।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

শেখ হাসিনা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া বাজারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

দুলু বলেন, ‘আজ শেখ হাসিনা শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা আজ মাথা উঁচু করে কথা বলতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যাদের সন্তানদের হত্যা করেছে, সেই সন্তানের বাবারা আজ দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। রাজনৈতিক কারণে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়াকে বাংলাদেশ সরকার ফেরত দিয়ে থাকলে একই আইনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিয়ে শাস্তির মুখোমুখি করবে, এটাই ভারত সরকারের কাছে প্রত্যাশা।’ 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ জেলা ও উপজেলার নেতা–কর্মীরা।

 

 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর