ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই তালিকা প্রায় চূড়ান্ত।
সে সময় মির্জা ফখরুল আরও জানিয়েছিলেন, বাকি আসনগুলোদে বিএনপি ও শরিকদলগুলো থেকে প্রার্থী ঘোষণা করা হবে।
তালিকায় নতুন ৩৬ জন যুক্ত হওয়ায় মোট ২৭২টি আসনে বিএনপির প্রার্থীতা নিশ্চিত হলো।





বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন কয়েকজন
