সাবেক প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর পেলেন বিএনপির মনোনয়ন 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

নাটোর-৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার আপন চাচা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আনোয়ারুল ইসলাম আনু জেলা বিএনপির সদস্য। 

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে ৩৬টি আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই প্রার্থী তালিকায় নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাম প্রকাশ করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছে সিংড়া উপজেলার বিএনপির একাংশের নেতা–কর্মীরা।
 
বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের একাংশের অভিযোগ, আনোয়ারুল ইসলাম আনু দলের জন্য কিছুই করেননি। দলে তার কোনো অবদান নেই। বিগত ১৭ বছরে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো মামলা হয়নি, জেল খাটেননি। তিনি কীভাবে বিএনপির মনোনয়ন পান? আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রভাবে তার নামে কোনো মামলা হয়নি। এমন একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ জানান তারা।

আনোয়ারুল ইসলাম আনুকে মনোনয়নের বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ‘সিংড়ার আনুকে ধানের শীষের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে দলীয় হাইকমান্ড থেকে। যাকে যোগ্য মনে হয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে। আর তার জন্য জেলা বিএনপি কাজ করবে। তাছাড়া ব্যাক্তিগত পরিচয়ে কে কার আত্মীয় এটা বিষয় নয়।’

 

 

 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর