নির্বাচনের আসন বণ্টন

বিএনপির বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ শরিকদের, সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

শরিকদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে আসন ঘোষণা না করায় অসন্তোষ বাড়ছে বিএনপি জোটে। তবে, বিএনপির নীতি-নির্ধারণী নেতারা বলছেন, জোটের বিষয়টি মাথায় রেখেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই শরিকদের আসনও ঘোষণা করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলো শরিকদের দেওয়ার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি দলটি।

বিএনপির এমন সিদ্ধান্তে অসন্তোষ বেড়েছে শরিকদের মাঝে। এর মধ্য দিয়ে বিএনপি তাদের অবদান অস্বীকার করেছে বলে মত শরিক নেতাদের।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বিএনপি আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রার্থিতার প্রশ্নে বা নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’

আরেক শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা বলেন, ‘তারেক রহমান আমাদের সাথে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন— যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সাথে মিলে সরকার গঠন এবং নির্বাচনের প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন। আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে প্রার্থী ঘোষণা আমি মনে করি, এই প্রতিশ্রুতির বরখেলাপ।’

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শরিকদের অনেকের প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘তাদের কাছে তালিকা দিয়েছি অলরেডি, অনেককে কনফার্ম করে দিয়েছি। আমরা এখনো ঘোষণা করিনি, কিন্তু কে কোথায় যাবে তা নিশ্চিত করা হয়েছে। এটা কোনো সমস্যা না। সমস্যা বানালে সমস্যা। এটার বিষয়ে আমরা সুস্পষ্ট বলে দিয়েছি, কতগুলো সিট দেবো বলে দিয়েছি। শরিক দলগুলোও জানে এটা যে কে কে পাবে মনোনয়ন। সবাই তো আর পাবে না।’

এছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ মাথায় রেখে শরিক দলের প্রার্থীদের স্থানীয় জনপ্রিয়তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান বিএনপির এই নীতি-নির্ধারণী নেতা।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘লোকালিও দেখতে হবে কে কতো ভোট পাবে। এখন তো আরেকটি সমস্যা হয়ে গেছে ধানের শীষ প্রতীক পাওয়া নিয়ে। তাদের মার্কা নিয়ে কতটা আগানো যাবে, অনেক হিসাব নিকাশ আছে তো। এই নির্বাচন তো শুধু নির্বাচন নয়। ১৮ বছর পর নির্বাচন হবে— এটা নিয়ে তো আমরা হেলাফেলা করতে পারি না।’

এদিকে আসন ছাড় না দিলে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন শরিকদের অনেকেই।

বিগত যেকোনো নির্বাচনের তুলনায় আগামী নির্বাচনকে চ্যালেঞ্জিং মনে করছে বিএনপি। নতুন করে আরপিও সংশোধনের ফলে শরিক দলগুলোকে আসন বণ্টনের ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে দলটিকে। তাই নির্বাচনী জোট বড় করতে গিয়ে জেতা আসন হারতে চায় না বিএনপি।

ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উৎসে কর আদায় ও তদারকি জোরদারে কর কর্মকর্তাদের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছেন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর