৫৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, জামায়াত ক্ষমতায় গেলে হবে: এটিএম আজহারুল

৫৪ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামী গেলে পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

৫৪ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামী গেলে পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

আজ রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আজহারুল ইসলাম বলেন, ‘৫৪ বছরে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি। জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘জামায়াতে ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের শাসন কায়েম করতে চাই।’

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর