চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কমিটি স্থগিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সংশ্লিষ্ট কমিটির কয়েকজন নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক দুর্বলতার প্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

এ সিদ্ধান্তের ফলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, শিগগিরই সাংগঠনিক পুনর্গঠন ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

সম্প্রতি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশীদ ছাড়া বিএনপির আহবায়ক আবদুল হান্নান ও বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর