ময়মনসিংহে সাবেক এমপি সারোয়ারসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আছেন সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের নামও। 

আজ শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। 

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণখেলাপী হওয়ায় এবং মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনেও ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। 

এছাড়া ময়মনসিংহ-২ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র জমা দিতে না পারায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।

অপরদিকে ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রও আজ যাচাই-বাছাই করা হয়েছে। এদের মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলামের মনোনয়নপত্রে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়নও বৈধতা পায়নি। 

খবরের সত‍্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের মোট ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই আদশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপীল করতে পারবেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর