আল্লাহ যাকে সম্মান দেন কেউ তা কেড়ে নিতে পারে না: খায়রুল কবির খোকন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

এক সময় শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ তার পাশেই বেগম জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তা কেড়ে নিতে পারে না। এই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 

আজ শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য (তিনি) আপসহীন ছিলেন, ইতিহাসে তা বিরল। ভোগ-বিলাস ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছেন। গোটা বিশ্ব আজ তাঁকে সম্মান জানাচ্ছে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে সেই নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। 

দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মন্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর