ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বিএনপির জোট সঙ্গী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বগুড়া-২ আসনে অবৈধ ঘোষণা করা হলেও ঢাকা-১৮ আসনে বৈধতা পেয়েছে। শনিবার ঢাকার আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী এ তথ্য জানান।

শরফ উদ্দিন জানান, ঢাকার আসনগুলোতে মোট ২৫৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা দিয়েছেন ১৭৪ জন। যাচাই-বাছাই শেষে ৫৪টি মনোনয়নপত্র বাতিল এবং ১১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঢাকা-১৮ আসনে সিপিবির প্রার্থী আশরাফুল হকের মনোনয়নপত্র স্থগিত করা হলেও মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় জেলা নির্বাচন অফিস জানিয়েছিল, হলফনামায় তথ্যের গরমিল পাওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, ‘প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়; প্রার্থীদের সহায়তা করাই তাদের মূল কাজ।’ 

বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন বলেও জানান।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর