নওগাঁর ছয়টি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

মোট ভোটারের এক শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর না থাকায় এবং যথাযথভাবে দলীয় মনোনয়ন জমা না দেওয়াসহ নানা অভিযোগে নওগাঁর ছয়টি আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপি’র ২ জন সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থীসহ জেলার ছয়টি আসনে ৩৩ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশজুড়ে চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। এই প্রক্রিয়ায় নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

নওগাঁ- ১ ( সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে নুরুল ইসলাম নামের এক প্রার্থী তার প্রার্থীতা ফর্মে নিজেকে বিএনপি দলীয় প্রার্থী বলে উল্লেখ করলেও দলীয় মনোনয়নের প্রমাণস্বরূপ কাগজপত্র জমা না দেওয়ার তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

একই আসনের প্রার্থী মাহমুদুস সালেহীনের দাখিলকৃত মনোনয়নে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর না থাকায় তার মনোনয়নও বাতিল করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে মো. সোহরাব হোসেন নামের আরেক প্রার্থীর মনোনয়ন।

নওগাঁ- ৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মহাদেবপুর থানা বিএনপির সদস্য ও ২০১৮ সালে বিএনপি মনোনিত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকি জনি দলীয় মনোনয়ন না পেয়ে এই নিবাচনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তার মনোনয়ন পত্রে থাকা এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না মেলায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেনের দাখিলকৃত মনোনয়ন ফর্মে তৃতীয় অংশ পূরণ না করায় তার মনোনয়নও বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

নওগাঁ ৪ (মান্দা) আসনে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোসা. আরফানা বেগমের দাখিলকৃত মনোনয়নে এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না মেলায় এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রামানিকের দাখিলকৃত মনোনয়নে ঋণ খেলাপির তথ্য গোপন করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

নওগাঁ ৫ (সদর) আসনে মো. নজমুল হক তার দাখিলকৃত মনোনয়নপত্রে বিএনপি দলীয় বলে উল্লেখ করলেও এ সম্পর্কিত প্রমাণ না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রাথী হিসেবে নওগাঁ-১ আসনে তিন বারের সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরি এবং নওগাঁ-৬ আসনে তিন বারের সাবেক এমপি ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির নির্বাচন করছেন।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া আনুষঙ্গিক কাগজপত্রে নানা অসঙ্গতি পাওয়ায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী চারদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন তিনি।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর