পোস্টাল ব্যালটের ডিজাইনারদের শাস্তি চাইলেন নজরুল ইসলাম খান

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ডিজাইন যারা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

আজ বুধবার সন্ধ্যায় বিএনপি'র গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে পোস্টাল ব্যালট প্রসঙ্গে এ মন্তব্য করেন দলটির প্রবীণ এই নেতা।

তিনি বলেন, 'পোষ্টাল ব্যালট পেপার যারা এই ডিজাইন করেছেন তারা শুধু নৈতিকভাবে অন্যায় করেছেন। এর জন্য আমরা তীব্র ক্ষোভ বা প্রতিবাদ করছি না, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবী করছি।' 

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের একটি ছবি। ছবিটি ভাইরাল হয় বাহরাইন থেকে। 

আজ বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ভাইরাল ছবি প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, 'বাহরাইনের পোস্টাল ব্যালটের যে ছবি দেখা গেছে সেটি একই ঠিকানার ভোটারদের কাছে গেছে। ভোটারেরা নিজেরাই গোগনীয়তা লঙ্ঘন করেছে। এটি ঠিক হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।'

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর