কুষ্টিয়ায় নানা কৌশলে মাঠে গণসংযোগে প্রার্থীরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

কুষ্টিয়ায় জাতীয় নির্বাচনে বৈধতা পেয়েছেন ২৭ জন প্রার্থী। এরই মধ্যে আচরণবিধি মেনে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দুশ্চিন্তায় অনেকে। প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে তারা। 

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ হয়েছে স্বতন্ত্রসহ ২৭ জনের। বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল হয় ৬ প্রার্থীর মনোনয়ন। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও বৈধ প্রার্থীরা কৌশলে মাঠে নেমে পড়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় অনেকে। 

কুষ্টিয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘এবার নির্বাচন ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে। বিএনপির প্রতিনিধি হিসেবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ 

কুষ্টিয়া-৩ জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেন, ‘আইনশৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি এর উন্নতি না হলে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না।  তাই অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।’

ভোটারদের নিরাপত্তার পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ, বলছেন সচেতন নাগরিকরা।  

কুষ্টিয়া সনাকের সভাপতি রফিকুল ইসলাম টুকু বলেন, ‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লে­য়িং ফিল্ড তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে প্রশাসনের ভূমিকার অপরিহার্য।’ 

তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি আচরণবিধি মানা হচ্ছে ক না তাও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘জেলার নির্বাচনী পরিবেশ সুন্দর ও স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হচ্ছে। সেই সাথে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কিনা সেটাও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।’

কুষ্টিয়ার ৪টি আসনে মোট ভোটার ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।

দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ 
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে নিজদলীয় ওই এমপির ওপর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর