আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে অন্তর্ভুক্তির প্রতিবাদে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পিরোজপুর শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ বলেন, 'গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি। আমাদের অনেক ভাই তাদের নির্যাতনে প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, অনেকেই পরিবার ও আপনজন হারিয়েছেন।' 

তিনি আরও বলেন, 'আমাদের অনেকেই বাবা-মায়ের জানাজায় অংশ নিতে বাড়িতে যেতে পারেননি। প্রতিটি নির্যাতিত কর্মীর রক্তের দাগ এখনো নির্যাতনকারীদের হাতে লেগে আছে। সেই রক্তের দাগ শুকানোর আগেই অসাধু উপায়ে কিছু আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদান করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।' 

রেজাউল হক রিয়াজ অভিযোগ করেন, 'নির্বাচনের আগে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসরদের দলে দলে বিএনপিতে ঢোকানো হচ্ছে। পিরোজপুর সদর আসনে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।' 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ নেছার, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইনসহ জেলা ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর