খুলনা-৪ আসনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের চাওয়া বন্ধ পাটকল চালু

মনোনয়ন চূড়ান্তের পর খুলনা-৪ আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা প্রতিশ্রুতি নয়, বন্ধ পাটকল চালুসহ এলাকার প্রকৃত উন্নয়ন।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর গণসংযোগে ব্যস্ত খুলনা-৪ আসনের প্রার্থীরা। ভোটের মাঠে লড়ছেন বিএনপির আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুছ আহমাদ, জামায়াতের মো. কবিরুল ইসলাম ও খেলাফত মজলিসের সাখাওয়াত হোসাইন। করছেন গণসংযোগ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটারেরা দেখতে চাচ্ছেন, বন্ধ পাটকল চালুসহ এলাকার প্রকৃত উন্নয়ন।

ভৈরব ও রূপসা নদ-নদীবেষ্টিত তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলা নিয়ে খুলনা-৪ আসন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭৮ হাজার ৪৫৩ জন। আসন্ন নির্বাচনে আসনটি থেকে ভোটের মাঠে আছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলেরচার প্রার্থী। চালাচ্ছেন জোর গণসংযোগ।

আসনটিতে বিএনপির প্রার্থী দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তাঁর আশা, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনায় আকৃষ্ট হয়েই মানুষ তাঁকে ভোট দেবেন। 

থেমে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশও। জয় নিশ্চিতে ভোটের মাঠে কাজ করছেন দলটির প্রার্থী।

খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ বলেন, ‘সকল নাগরিক অধিকার নিশ্চিত হয়ে যেন খুলনা-৪ এলাকার মানুষেরা বসবাস করতে পারে সে প্রচেষ্টাই থাকবে আমাদের।’

গণসংযোগে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলামও। তিনি বলেন, ‘প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে গেলে মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়। মানুষকে আমরা ন্যায় ও ইনসাফের কথা বলেছি, আমরা মনে করি তাঁরা এসব বিষয় বিবেচনা করে জামায়াতকেই জয়যুক্ত করবে।’ 

ভোটারেরা বলছেন, প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, বন্ধ পাটকল ও মৎস্য প্রক্রিয়াজাত কারখানা চালুসহ এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীকেই ভোট দেবেন তাঁরা।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর