গোপালগঞ্জ-৩ আসনে এবার ভিন্ন চিত্র, ভোটারদের কেন্দ্রে নেওয়াই বড় চ্যালেঞ্জ

গোপালগঞ্জ-৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ৩ লাখের বেশি ভোটার ও ১০৮টি কেন্দ্রে বিএনপি-জামায়াতসহ ১১ প্রার্থীর লড়াই। উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

গোপালগঞ্জ-৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের কেন্দ্রে নেওয়ার চ্যালেঞ্জে প্রার্থীরা। এই আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১০৮টি। এ আসনে লড়ছেন বিএনপি-জামায়াতসহ ১১ জন প্রার্থী। এলাকার উন্নয়নে তাঁরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপি-জামায়াতের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটারেরা।

মধুমতী আর বাঘিয়ার বিলবেষ্টিত টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা। ১৯৮১ সালে থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। তবে এবারের চিত্র একদমই ভিন্ন। এবার এই আসনটিতে ভাগ বসাতে চায় বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।

আসনটিতে জয় পেতে মরিয়া বিএনপি প্রার্থী। পিছিয়ে নেই জামায়াত, এনসিপিনসহ স্বতন্ত্র প্রার্থীরা। হিমাগার স্থাপন ও কর্মসংস্থানসহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বিএনপি প্রার্থী এস এম জিলানী বলেন, ‘আমি আমার জনগণের কাছে যাই, একেবারে ঘরে যাই। আমি শতভাগ আশাবাদী, মানুষ এলাকার উন্নয়নে আমার পাশে থাকবে।’

জামায়াত ইসলামী প্রার্থী এস এম রেজাউল করিম জানান, জামায়াত নির্বাচিত হলে যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কাজে নিয়োজিত করা হবে। যুবকদের মধ্যে কেউ বেকার থাকবে না। 

এনসিপি প্রার্থী ও সভাপতি শেখ সালাউদ্দিন বলেন, নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর