সিলেট রওনা হলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি সিলেটের উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি সিলেটের উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টা ১৫ মিনিটে সিলেটগামী ফ্লাইট থাকলেও সময়সূচি পরিবর্তনের কারণে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রওনা হন তারেক রহমান। সিলেটে পৌঁছে রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)– এর মাজার জিয়ারত করবেন। 

আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৭ জেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

সিলেটের পর তারেক রহমান মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদী পৌর এলাকা সংলগ্ন স্থানে এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়া এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর