কেমন হলো প্রার্থীদের প্রথম দিনের প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীক পাওয়ার পর প্রথম দিনেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতি, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও জনসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বুধবার প্রতীক পাওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন সকল প্রার্থীরা। সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের কড়া নজরদারি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের তাগিদ তাদের।

লক্ষ্মীপুর সদর আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। বিপুল ব্যবধানে জয় পাওয়ার আশা তার। 

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,  ‘দুর্দিনের এ্যানি চৌধুরীকে পেয়েছে, সবাই খুশি–উল্লসিত। ঘরে ঘরে ধানের শীষের জোয়ার, এই জোয়ার অব্যাহত থাকবে।’ 

এদিকে প্রচারে নেমে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একই আসনের জামায়াত প্রার্থী ড. রেজাউল করিম। ড. রেজাউল করিম বলেন, ‘সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হবে। অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করা ছাড়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অসম্ভব।’

নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সদরের দিয়ারপাড়া স্কুল মাঠে নির্বাচনি সমাবেশ করেন। এ সময় এলাকার উন্নয়নের অসম্পন্ন কাজের শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ইতিপূর্বে যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠিক একইভাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি।’ 

খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে শুরু করেন জনসংযোগ। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পানিকে বাধ দিয়ে রাখলে যেমন ঠেকানো যায় না, পানির স্রোত যখন চাপ বাড়ে, তোড় বাড়লে বাধ ভেঙে যায়। আজকে প্রচারণার দিনে জনগণের আবেগের বাধ ভেঙে গেছে।

নগরীর ফেরীঘাট এলাকা থেকে প্রচারণা শুরু করেন খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নজরুল ইসরাম মঞ্জু বলেন, ‘পরিবেশ খুব চমৎকার। তারপরও  শঙ্কা আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি আছে। আমরা নির্বাহী অফিসারকে বলেছি যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় এবং যৌথবাহিনী যাতে অভিযান চালায়।’

কুষ্টিয়া-৩ এ বিএনপির জাকির হোসেন সরকার তার নিজ গ্রাম থেকে এবং জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারে নেমেছেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। এছাড়া ফেনী, জামালপুর, মাগুরা, চাঁদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলাতে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর