এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে: তারেক রহমান

জনসভায় কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের সকলের সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে একটা দলের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেজন্য এবার তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রে যেতে হবে। তারপর ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় আগতদের উদ্দেশ্য করে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘পত্রিকার পাতায় এসেছে, প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে, দেখেছেন? এ ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রে যাবেন। ফজরের নামাজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সিল দেবেন।’

তারেক রহমান আরও বলেন, ‘একটি দল বাড়ি বাড়ি গিয়ে আমাদের নিরীহ মা-বোনদের এনআইডি নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, মিথ্যা আশ্বাস দিচ্ছে।’ 

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘এরা কারা জানেন? এরা হলো, ১৯৭১ সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম, লক্ষ প্রাণের বিনিময়ে। সেসময় তাদের একটি ভূমিকা ছিল। এই ষড়যন্ত্রকারীরা তখন দেশের বিরুদ্ধে ছিল। তাদের কারণে এ দেশের লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল। তাদের কারণে এ দেশের লক্ষ লক্ষ মা-বোনদের সম্মানহানি হয়েছিল। ৫০ বছর আগেই তাদেরকে এদেশের মানুষ দেখে ফেলেছে, যে তারা কী জিনিস। তাই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।’

তারেক রহমান তার ভাষণে সরকার গঠন করতে পারলে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘নারীদের ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে।’ এসময় তিনি এই দুটি কার্ডের নমুনা পকেট থেকে বের করে উপস্থিত সবাইকে দেখান।

জনসভায় কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের সকলের সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এ নির্বাচনী জনসভা রাত ১টায় শেষ হয়।

এর আগে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে যথাক্রমে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগদান শেষে রাত ১২টার পর কিশোরগঞ্জের জনসভায় যোগ দেন তারেক রহমান।

 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর