মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি, যেখানে ৫ লাখ মানুষের সমাগমের আশা করছে বিএনপি।

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সফর উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। উচ্ছ্বসিত বিএনপি নেতা-কর্মীরা।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, মঙ্গলবার দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে বিভাগের চারটি জেলা এবং কিশোরগঞ্জের নেতা-কর্মীরাও যোগ দেবেন। ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ৫ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি।

জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ২৪টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তাঁর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, মধ্যরাতে নারায়ণগঞ্জের কাচপুরে নির্বাচনী জনসমাবেশে অংশ নেন তিনি। এ সময় একটি দল নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র করছে বলে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর