সিন্ডিকেটের হাত গুঁড়ো করে দেব: জামায়াত আমির 

মায়ের অপমান জামায়াত সহ্য করবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘মা–বোনদের সম্মানে যেখানে হাত দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ার আহ্বান জানাচ্ছি। মা–বোনদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা সবার আগে। মেয়েদের বড় শহর গুলোতে আলাদা যোগাযোগ ব্যবস্থা করা হবে।’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

ক্ষমতায় গেলে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। মঙ্গলবার সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণায় যশোরের সমাবেশে এ কথা বলেন তিনি। 
এসময় যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নতির আশ্বাস দেন জামায়াত আমির।

সমাবেশে শফিকুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেটের হাত গুঁড়ো করে দেব। চাঁদাবাজি করতে দেব না। তাদের হাতেও কাজ তুলে দেওয়া হবে।’

গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘গণভোট নিয়ে অনেকে নাখোশ। গণভোট জয়ী হলে কারও সম্পত্তিতে হাত দিতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। গণভোটে হ্যাঁ মানে আজাদী। ১২ তারিখ প্রথম ভোট হ্যাঁ–এর পক্ষে। হ্যাঁ ভোটের বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট বিজয়ী না হলে কোনো সরকার বিজয়ী হয়ে দেশের লাভ হবে না।’

বিএনপিকে ইঙ্গিত করে আমিরে জামায়াত বলেনস, ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা–বোনদের দিকে হাত। তারা জয়ী হলে মা–বোনেরা নিরাপদ থাকবে না।’

মায়ের অপমান জামায়াত সহ্য করবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘মা–বোনদের সম্মানে যেখানে হাত দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ার আহ্বান জানাচ্ছি। মা–বোনদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা সবার আগে। মেয়েদের বড় শহর গুলোতে আলাদা যোগাযোগ ব্যবস্থা করা হবে।’

সরকারি বাহিনীগুলোর অবস্থা জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘অনুরোধ করছি, কোনো পক্ষের হয়ে কাজ করবেন না।’

উপস্থিত জনতাকে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতকে ভোট দেবেন। চাঁদাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট ভেঙে নতুন ন্যায় বিচারের দেশ গড়ার জন্য ভোট দেবেন। কোনো ভয়ে এ দলকে থামানো যাবে না। যত মারবেন এ সংগঠন আরও বাড়বে। যারা মিথ্যা প্রোপাগান্ডা করেছিল, তারা এখন নাই।’

সমাবেশে জামায়াত আমির আরও বলেন, ‘মামলা বাণিজ্য করে জনগণকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। জামায়াত মামলা বাণিজ্য করেনি।’

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর