আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

প্রায় দুই দশক পর আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম

প্রায় দুই দশক পর আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। 

তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ। কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। তারেক রহমান নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান।

রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ‘নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, ‘চাঁপাইনবাবগঞ্জের এমপি প্রার্থী ও নেতাকর্মীদের আমরা বলে দিয়েছি যে, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়।’

রাজশাহী মহানগর কমিটি বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ধানের শীষের প্রার্থীর জন্য তিনি (তারেক রহমান) আসছেন, জনগণের জন্য তিনি আসছেন। আমার ধারণা তিনি আসলে আমাদের যে ভোট ছিল তার চেয়ে আমাদের দ্বিগুণ ভোট বৃদ্ধি পাবে।’

বিএনপি চেয়ারম্যানের সভাস্থল জনসমুদ্রে পরিণত হওয়ার আশা আয়োজকদের। রাজশাহীর ৬টি আসনসহ আশপাশের তিনটি জেলার নেতাকর্মীদের নিয়ে হয়েছে প্রস্তুতি সভা।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘তারেক রহমানের জনসভা ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ।’ 

এর আগে, সব শেষ ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর