তারেক রহমান রাজশাহী পৌঁছেছেন, জনসভাস্থলে নেতা-কর্মীদের ঢল 

রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ১২টার পর রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখান থেকে জনসভাস্থলে রওনা দিয়েছেন তিনি।

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ১২টার পর রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখান থেকে জনসভাস্থলে রওনা দিয়েছেন তিনি।

আজ দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই মাদ্রাসা মাঠে দেখা যায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের। তারেক রহমানকে দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন সাধারণ মানুষও।

সরেজমিনে দেখা যায়, মাঠের অর্ধেক মানুষে ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠেও প্রবেশ করছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে মাঠের দিকে।

এসব মানুষের চাওয়া, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা দিয়ে যাবেন এই জনসভা থেকে। কেউ আবার চান সন্ত্রাসমুক্ত দেশ। আবার কারও চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা।

এই জনসমাবেশ থেকে তারেক রহমান নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান।

রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ‘নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, ‘চাঁপাইনবাবগঞ্জের এমপি প্রার্থী ও নেতাকর্মীদের আমরা বলে দিয়েছি যে, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়।’

এর আগে, সব শেষ ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর