সোমবার খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান

সোমবার খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

দুই দশকেরও বেশি সময় পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার সকালে নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশে অংশ নেবেন তিনি। তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতা–কর্মীদের মাঝে উৎসবের আমেজ। জনসভায় কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। 

জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এই জনসভায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এর আগে সবশেষ ২০০৪ সালে খুলনা সফর করেস তারেক রহমান। 

খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, ‘সম্মুখে থেকে তাকে দেখে তাঁর মুখ থেকে শুনতে চাইবে সবাই, এ জন্য যাতে আমরা সুন্দর একটি প্রোগ্রাম করতে পারি সে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’  

খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করিয়ে দেবেন। খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যা সমাধানের জন্য উনার আগামী দিনের পরিকল্পনা খুলনায় প্রকাশ করবেন।’

এদিকে তারেক রহমানের যশোরে আগমনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর