ভয় দেখিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না: জিএম কাদের

উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ভোট আপনাদের অধিকার। দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব আপনাদের হাতেই। সন্ত্রাস, ভয় কিংবা হুমকি দিয়ে কেউ জনগণের রায় ছিনিয়ে নিতে পারবে না।’

 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জিএম কাদের অভিযোগ করেছেন, ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাকে ও তার নেতাকর্মীদের নানাভবে হুমকি দেওয়া হচ্ছে। রোববার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা সুপার মার্কেট ও নবাবগঞ্জ বাজারে গণসংযোগকালে এ অভিযোগ করেন তিনি।

পথসভা ও গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ অতীতে সন্ত্রাস, গ্রাসবাদী রাজনীতি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি দেখেছে। জনগণ এখন স্পষ্টভাবে বুঝে গেছে-কারা দেশের ভালো চায় আর কারা ক্ষমতার লোভে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়।’

জাপা চেয়ারম্যান বলেন, “আমি ‘না’ ভোটের পক্ষে কথা বলছি বলেই আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখিয়ে, সন্ত্রাসী ভাষায় কথা বলে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। অতীতে এই ধরনের রাজনীতির পরিণাম দেশের মানুষ দেখেছে।’’

গণসংযোগকালে জিএম কাদের আরও বলেন, “‘না’ মানে আজাদী, আর তথাকথিত ‘হ্যাঁ’ মানে গোলামী। যারা দেশের মানুষের স্বাধীন মত প্রকাশকে ভয় পায়, তারাই জনগণকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায়।’’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘সাধারণ মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র আজ প্রশ্নের মুখে। এই অবস্থায় যারা ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইনকিলাব মানে ধ্বংস নয়, ইনকিলাব মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যারা গণতন্ত্রকে কবর দিতে চায়—তাদের বিরুদ্ধেই হবে আমাদের সংগ্রাম।’

জিএম কাদের অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী মাঠে সমান সুযোগ না দিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে।’

তবে শেষ পর্যন্ত জনগণের শক্তিই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাপা চেয়ারম্যান।

গণসংযোগে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ভোট আপনাদের অধিকার। দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব আপনাদের হাতেই। সন্ত্রাস, ভয় কিংবা হুমকি দিয়ে কেউ জনগণের রায় ছিনিয়ে নিতে পারবে না।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় বারবার বাধা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
গণসংযোগ শেষে জিএম কাদের বলেন, ‘রংপুরসহ সারা দেশের মানুষ পরিবর্তন চায়। তারা একটি গণতান্ত্রিক, নিরাপদ ও স্বাধীন বাংলাদেশ দেখতে চায়। সেই লক্ষ্যেই জাতীয় পার্টি মাঠে রয়েছে এবং জনগণের রায়ের মাধ্যমেই শেষ কথা বলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আহ্বায়ক মোহাম্মদ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

 

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর