গণভোটে ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে: এনসিপি মুখপাত্র

‘‘এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারসহ সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সময় প্রকাশিত জরিপ ও সার্ভেতে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে। জনগণের রায় ইতোমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।’’

 

 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘‘আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাতে কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।’’

রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘‘এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারসহ সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সময় প্রকাশিত জরিপ ও সার্ভেতে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে। জনগণের রায় ইতোমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।’’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘‘আওয়ামী লীগ গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে- এটি রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না। কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ইতোমধ্যেই তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। জনগণের রাজনীতিতে এখন আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই।’

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠপর্যায়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের প্রশাসনিক ও সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নির্বাচন কমিশনের নেই। বিভিন্ন জায়গায় কমিশনের পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

সারাদেশে চলমান নির্বাচনি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনা ঘটছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এনসিপি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন, ‘‘যদি আগে থেকেই ঠিক করা থাকে কে প্রধানমন্ত্রী হবে কিংবা কোন দল ক্ষমতায় আসবে- অর্থাৎ যদি কোনো ধরনের ‘সেটেলমেন্ট নির্বাচন’ বা বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে ১১ দলীয় জোট যে কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে।’’

এনসিপি মুখপাত্র আরও বলেন, ‘আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়; আমাদের লড়াই সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর