নির্বাচনের আগেই নারীদের অপমান, পরে তারা কী করবে: তারেক রহমান 

নির্বাচনের আগেই যে রাজনৈতিক দল নারীদের অপমান করে, পরে তারা কী করবে সেই প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

নির্বাচনের আগেই যে রাজনৈতিক দল নারীদের অপমান করে, পরে তারা কী করবে সেই প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। 

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের উদ্দেশে করা এক মন্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। ওই প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি রাজনৈতিক দল নারী নেতৃত্বে বিশ্বাস করে না। 

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা কর্মজীবী নারীদের জন্য এমন শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্কজনক। তিনি নারীদের অসম্মানিত করেছেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে যারা নারীদের এভাবে অপমান অসম্মান করে নির্বাচনের পরে তাদের ব্যবহার কেমন হবে? এই দলটি ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

তারেক রহমান বলেন, সেই রাজনৈতিক নেতার বক্তব্যের তীব্র সমালোচনা হলে আইডি নাকি হ্যাকের দাবি করা হয়েছে। এরা মিথ্যাবাদী।

দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয় বলে এ সময় মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। 

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর