আমার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দলের নেতারা মিথ্যাচার করছে: জামায়াত আমির

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে একটি দলের নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কুড়িগ্রামে জনসভায় এ মন্তব্য করেন তিনি।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দলের ছোট-বড় সব পর্যায়ের নেতারাই মিথ্যাচার করছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্য কখনো চাপা থাকে না।’ আজ বুধবার সকালে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘এই কুড়িগ্রামে ৩টি নদী আছে। এই নদীগুলো শাসন করে তারা ৫৪ বছর চুরি করে বিদেশে প্রাচার করেছে। আল্লাহ আমাদের সুযোগ দিলে এই টাকা আমরা আদায় করে ছাড়বো।

জামায়াত আমির আরও বলেন, ‘এই দেশে আর কোনো জমিদারী চলবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। মিছিল করে কাউকে দাবি আদায় করতে হবে না।’

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় এলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের অধিকার নিশ্চিত করবে জামায়াত। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা–বোনদের গায়ে হাত দেয়া হচ্ছে, তারা হুমকি দিচ্ছে নিকাব এবং হিজাব পরে আসলে খুলে ফেলা হবে।’

 

 

 

 

 

 

 

 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর