গুপ্তদের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে: তারেক রহমান

বরিশালে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘গুপ্তদের’ বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তাদের ক্ষমতায় এলে জনগণের দুরবস্থার আশঙ্কা করেন তিনি।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গুপ্তদের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে। তারা নির্বাচিত হল জনগণের ভাগ্যের দুর্বিষহ অবস্থা হবে। এসব গুপ্তরা ফ্যাসিবাদীদের সঙ্গে ছিল।’ আজ বুধবার দুপুরে বরিশালে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। 

তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। নতুন জালিম, যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে তারা ভুয়া সিল, ব্যালট পেপার ছাপাচ্ছে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।’

তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চিনে সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।’ 

জুলাইয়ে শহীদের পরিবারের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যারা গুম, খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের ১৬ বছর থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল সে অধিকার ফিরে পেতে তারা গুমের শিকার, হত্যার শিকার হয়েছে।’

বরিশাল বিভাগের ছয় জেলার এলাকার ২১ টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশালের নদী ভাঙনের বিপরীতে বেরিবাঁধ নির্মাণ, এবং কৃষকদের জন্য হিমাগার তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর