ইশতেহার ঘোষণা

রাষ্ট্র পরিচালনায় শরিয়াহকে প্রাধান্য দেবে ইসলামী আন্দোলন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

রাষ্ট্র পরিচালনায় শরিয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম।

এ সময় রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্য, সর্বজনীন কর্মসংস্থান, কর্মমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থাসহ ৩০টি মৌলিক ইশতেহার ঘোষণা করেন তিনি। পাশাপাশি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সৈয়দ রেজাউল করিম অভিযোগ করেন, জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘যেখানে ইসলাম ও নিজেদের মধ্যে সৌহার্দ্য নেই, সেখানে থাকলে জাতি ধোঁকায় পড়বে। তাই নীতিগত অবস্থান থেকেই জামায়াত জোট থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন।’

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর