জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামী দল বলে; আমি বলব, তারা বোকার স্বর্গে বাস করে।’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামী দল বলে; আমি বলব, তারা বোকার স্বর্গে বাস করে।’

বৃহস্পতিবার সন্ধ্যায়  ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চরমোনাইর পীর বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স ভোট দেব। এই লক্ষ্য–উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, অনেক ইসলামী দল প্রথম অবস্থায় আমাদের সাথে সমঝোতায় ছিলো। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো, তার সাথে আর কিছু দল আসলো। যখন সারা দেশের মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল। ’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন,‘গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগম পাড়া।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাইয়ের পীর বলেন, ‘জামায়াতের মতো এত বড়…, এত বড়…মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই।’

তিনি আরও বলেন, এ দেশ আলেম ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সাথে রয়েছেন,আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমিরা সঙ্গে রয়েছেন। ’

ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর