বাংলাদেশ এখন দুটি পক্ষে বিভক্ত: হাসনাত আবদুল্লাহ 

বাংলাদেশ এখন দুটি পক্ষে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার দুপুরে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

বাংলাদেশ এখন দুটি পক্ষে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার দুপুরে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিয়েছে। তারা চাঁদাবাজি, দুর্নীতি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা, প্রত্যাশাকে ধারণ করে না। তারা ভারতের তাঁবেদারি করে ক্ষমতায় আসতে চায়। সাধারণ মানুষ এখন এসব বোঝে। তারা আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিতে চায় না। তারা ন্যায় ও ইনসাফের পক্ষ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি। বাংলাদেশে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। আপনারা সাধারণ মানুষের কাছে যান। জুলুমের ভয়ে তারা মুখ খুলতে চাচ্ছে না। তবে তারা মুক্তির পথ খুঁজছে। প্রার্থীর কাছে ভোট নেই, ভোট হচ্ছে জনগণের কাছে। সেই জনগণ এখন ইনসাফ চায়, ন্যায়বিচার চায়।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী ফ্যাসীবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গেছে।’

পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক নেতার টাকায় নয়, আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোনো রাজনৈতিক দলের কাছে নয়। আপনারা যদি ফ্যাসিবাদ আমলের মতো ঘুষের টাকা নেন, তবে মনে রাখবেন আপনাদের সন্তানদের চাকরির জন্যও ঘুষের টাকা নিয়ে ওই দলের নেতাদের কাছে ধরনা দিতে হবে।’

পথসভায় যশোর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী ভিপি আবদুল কাদেরসহ ১১দলীয় জোটের নেতাকর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন। 

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর