আমরা ক্ষমতায় এলে বিএনপি–আওয়ামী লীগ কাউকেই পালাতে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি  ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ  ক্ষমতায় আসলে বিএনপি পালায়; কিন্তু  ইসলামী আন্দোলন  ক্ষমতায় আসলে কাউকে আর পালাতে হবে না। সবাই বুক উঁচু করে হাঁটতে পারবে।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি  ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ  ক্ষমতায় আসলে বিএনপি পালায়; কিন্তু  ইসলামী আন্দোলন  ক্ষমতায় আসলে কাউকে আর পালাতে হবে না। সবাই বুক উঁচু করে হাঁটতে পারবে।

ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে রোববার হাত পাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, ইসলামী ভোটের বাক্স রক্ষার দায়িত্ব ইসলামী আন্দোলন  বাংলাদেশের, জামায়াতের নয়। তারা শরীয়া আইন থেকে সরে গিয়ে প্রমাণ করেছে তারা ইসলামী হুকুমত অনুযায়ী  দেশ চালাবে না এবং জামায়াত বিএনপি যারাই ক্ষমতায় আসুক না কেন তারা কেউই ইসলাম  অনুসরণ করবে না।

হাত পাখায় ভোট দিলে দুনিয়া এবং আখরাত উভয় জগতেই শান্তি আসবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় চরমোনাই পীর ভোলা–১ আসনের হাত পাখা প্রতীকের  প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান, ভোলা– ৩ আসনে মোসলেহ উদ্দিন ও চরফ্যাশনে প্রফেসর কামাল উদ্দিনকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান।

 

জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর