ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, আছে ভয়: ব্যারিস্টার ফুয়াদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, বরং ভয় দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত বরিশাল-৩ আসনের প্রার্থী ও এবি পার্টির মুখপাত্র ব্যারিস্টার ফুয়াদ। আজ মঙ্গলবার সকালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে নির্বাচন পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, বরং ভয় দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত বরিশাল-৩ আসনের প্রার্থী ও এবি পার্টির মুখপাত্র ব্যারিস্টার ফুয়াদ। আজ মঙ্গলবার সকালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে নির্বাচন পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ভোটের মাঠের নিয়ন্ত্রণ প্রশাসন নিতে পারেনি। আমরা ভোটের মাঠে ঈদের আনন্দ দেখতে পাচ্ছি না বরং ভয় দেখতে পাচ্ছি।

ভোটাররা এখনও ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে বলে জানান ব্যারিস্টার ফুয়াদ। 

তিনি বলেন, ‘আমার এলাকায় একটি দলের গুন্ডারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, ভোটের জন্য পেশাদার ডাকাত ও অস্ত্রধারীদের আনা হচ্ছে। চর এলাকায় অস্ত্রের প্রশিক্ষণ চলছে, রাতে গুলির শব্দ শোনা যাচ্ছে। মাঠপর্যায়ে প্রশাসন এসব বিষয়ে ব্যবস্থা নিতে যায়, কিন্তু তাদের কথা রাখতে দেওয়া হচ্ছে না।’

ফুয়াদ আরও বলন, ‘নির্বাচন কমিশন ভোটার নাকি মাস্তানদের পক্ষ নেবে তা আগে ঠিক করতে হবে। মনে রাখতে হবে যে, মানুষ একটা ভালো নির্বাচন চায়। নির্বাচন কমিশনকে ভীতিহীন পরিবেশ সৃস্টি করতে হবে।’

দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ 
জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর