হুমকি দেওয়ার পর বিএনপি থেকে বহিষ্কার সেই মঞ্জুরুল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

আসন্ন নির্বাচনে কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিল হওয়া বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে। আজ মঙ্গলবার বিএনপি অফিসিয়াল ফেসবুক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির এই সদস্যের বহিষ্কারাদেশের বিষয়টি সংবাদমাধ্যমকে জানায় দলটি। 

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটিতে বিএনপি'র অফিশিয়াল ফেসবুক পেজে আজ শেয়ার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মঞ্জুরুল আহসান মুন্সির একটি ভিডিও বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও'তে কুমিল্লা-৪ আসনের স্থানীয় ভোটারদেরকে 'ট্রাক' প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে শোনা যায় তাঁকে।

ভিডিও'তে এক পর্যায়ে হুমকির সুরে তিনি বলেন, 'যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না... ঘরবাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব...আমি কিন্তু কথাটা খুব পরিষ্কারভাবে বলতেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেব।'

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। কিন্তু পরবর্তীতে ওই আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে ঋণখেলাপি প্রমাণিত হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

এই প্রেক্ষাপটে, কুমিল্লা-৪ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী 'ট্রাক' প্রতীকের জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। এরপর থেকেই 'ট্রাক' প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপি'র স্থানীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে হুমকিস্বরূপ বক্তব্য দেন মনোনয়ন হারানো ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর