ভোটকে প্রভাবিত করতে পারে এমন কাউকে জয়ী হতে দেওয়া হবে না: সারজিস আলম

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। ভোট শেষে তিনি বলেন, পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করতে পারে এমন কাউকে জয়ী হতে দেওয়া হবে না।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। ভোট শেষে তিনি বলেন, পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করতে পারে এমন কাউকে জয়ী হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন।

পরে সারজিস আলম বলেন, ‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’–তে ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাব। জনগণের মতামতের ওপর আমরা যেন আস্থা রাখি। ভোটগ্রহণের সঙ্গে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

সারজিস আলম আরও বলেন, ‘গত কয়েকদিনে আমরা বিএনপি নেতা-কর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি, আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোনো অভিযোগ থাকবে না।’

সারজিস আলম বলেন, ‘পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করতে পারে এমন কাউকে আমরা জয়ী হতে দেব না। তবে জনগণের ওপর আমাদের আস্থা থাকবে। সারা দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে তা বিবেচনা করে মানুষ ভোট দেবে।’

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বিরোধীদলের লংমার্চ নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর