হবিগঞ্জ-১ আসনে জিতলেন রেজা কিবরিয়া

 নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকসা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট।

রেজা কিবরিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকসা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট।

হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রা‌তে আনুষ্ঠানিকভা‌বে তা জানান, আসনটিতে মোট কেন্দ্র ছিল ১৭৭টি। পোস্টাল ভোটসহ মোট ১৮৮টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। ‌জেলা প্রশাসন কার্যালয় থে‌কে বেসরকারিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

প্রসঙ্গত, রেজা কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির...
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করেননি। এক কোটি মানুষের...
গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর