বিজয়ী নওশাদ জমিরকে শুভেচ্ছা জানালেন সারজিস আলম

পঞ্চগড়ের জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনেই বিএনপি প্রার্থীদের জয়। পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির বিজয়ী ঘোষণা। পরাজিত প্রার্থী সারজিস আলম শুভেচ্ছা জানিয়ে উন্নয়নে একসঙ্গে কাজের আহ্বান জানান।

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

পঞ্চগড়ের জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনেই জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থিরা। বৃহস্পতিবার গভীর রাতে রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদকে বিজয়ী ঘোষণা করেন।

ভোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’–তে ভোট পড়েছে ২ লাখ ১৯ হাজার ৫৭৬ ভোট। ‘না’–তে পড়েছে ৯৯ হাজার ৫৯৪ ভোট। বাতিল হয়েছে ৩৯ হাজার ৭১১ ভোট।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফল ঘোষণার সময় দুই প্রার্থীসহ সারজিস আলম উপস্থিত ছিলেন।

অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শুষ্ঠু হয়েছে উল্লেখ করে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে শুভেচ্ছা জানান সারজিস আলম। পঞ্চগড়ের উন্নয়নে তিনি একসঙ্গে কাজ করার কথাও জানান।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর