নির্বাচিত জয়ী হয়ে যা বললেন লক্ষ্মীপুর-৩ আসনের এ্যানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ সদর আসনে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। নির্বাচিত হয়ে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ সদর আসনে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। নির্বাচিত হয়ে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনের সামনে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এখন বিএনপির সবচেয়ে বড়ো দায়িত্ব হলো জনগণের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’

এ্যানি আরও বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব।’ পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির এই নবনির্বাচিত সংসদ সদস্য।

তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। যেসব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সাথে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন–জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা অ্যাডভোকেট আহমদ ফেরদৌস মানিক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বারের সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপনসহ আরও অনেকেই।  

লক্ষ্মীপুর-৩ সদর আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী জামায়াতের ড. রেজাউল করিম পান ১ লাখ ২২ হাজার ৮০২। এই আসনে গণভোটে হ্যাঁ পক্ষে ১ লাখ ৭৭ হাজার ৫০৮ ভোটে পেয়ে বিজয়ী হয়। আর না ভোট পড়েছে ৬৮ হাজার ৩৭৮ ভোট।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর