আ. লীগের আর কোনো অফিস খুললে কঠোর প্রতিবাদ: সাদিক কায়েম

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের অভিযোগ, ছাত্রদল নারী হেনস্তা করছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নরসিংদীতে ধর্ষণকারীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

আওয়ামী লীগের আর কোনো অফিস খুললে ছাত্র–জনতাকে নিয়ে কঠোর প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার জুমার নামাজ শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নরসিংদীর মাধবদীতে ধর্ষণ ও হত্যা’র প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করছে বলে অভিযোগকরেন সাদিক কায়েম।

ডাকসুর ভিপি বলেন, ‘আবারও আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হচ্ছে।’

এদিকে, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের অভিযোগ, ছাত্রদল নারী হেনস্তা করছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নরসিংদীতে ধর্ষণকারীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। 

চাঁদাবাজি ধর্ষণ না থামলে সরকারের পতন নিশ্চিত বলে মন্তব্য করেন ডাকসু নেতারা। ব্যবস্থা না নিলে সকল বিশ্ববিদ্যালয় এক হয়ে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর