জুলাই অভ্যুত্থানও আমাদের গৌরবের ইতিহাস: মির্জা ফখরুল 

অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জুলাই অভ্যুত্থানও গৌরবের ইতিহাস বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জুলাই অভ্যুত্থানও গৌরবের ইতিহাস বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্ব। মুক্তিযুদ্ধ, একাত্তরকে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখনো আমরা এগিয়ে যাব।’ 

আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সবশেষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা আমাদের আরেকটা গৌরবের ইতিহাস, আনন্দের পরিচয়ের ইতিহাস। আমরা জুলাই সংগ্রামকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি।’ 

এ সময় মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় এমপিদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। 

নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সবসময় মনে রাখবেন, কোনো রকমের দুর্ঘটনা, খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে, কথাটা মনে রাখবেন। আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন— দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’ 

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন– মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, হুইপ আলহাজ জি কে গউছ, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা. সাখাওয়াত হাসান জীবন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর