৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের

গণভোটের রায় নিয়ে টালবাহানা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ তুলে ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

গণভোটের রায় নিয়ে টালবাহানা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ তুলে ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। 

আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ সময় জামায়াতের এই নেতা বলেন, সরকারি দল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও এখন গণভোটের গণরায় বাস্তবায়নে তালবাহানা করছে। ২ তৃতীয়াংশ মেজরিটিকে ভিত্তি করে, সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোট মাঠে থাকবে। ৭ বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহী বিভাগের সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির শুরু করবেন।

দেশব্যাপী সরকারি দলের চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, সরকারি দল দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদলকে পুনবার্সনের প্রকল্প নিয়েছে। এর প্রতিবাদে সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিয়ে লিয়াজো কমিটি গঠন করা হবে।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর