সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

বরিশালে জামায়াতের রুকন শিক্ষা শিবিরে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারি দল জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তিনি সাংবিধানিক সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার দাবি জানান।

আপডেট : ২৩ মে ২০২৬, ১২:৩৭ পিএম

সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার বরিশাল নগরীর লাইন রোডে একটি কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী ‘রুকন শিক্ষা শিবির’– এর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারি দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে। রক্ত দিয়ে তারুণ্যের শক্তিরা বিপ্লব করেছে, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি বদলে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।’ 

সংবিধানের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘ক্ষমতায় যারাই আসুক সাংবিধানিক কাঠামো যদি সংস্কার করা থাকে, যে ব্যক্তি যাবে সে যেন আর হাসিনা হয়ে উঠতে না পারে। সে যেন আর একটা ফ্যাসিবাদ না হয়। আইন দিয়ে, সংবিধান দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে এমন করতে হবে যেই ক্ষমতায় যাক সে যেন জনগনের কাছে জবাবদিহি করতে, মানবিক বৈষম্যহীন সমাজ গড়তে বাধ্য থাকে।’ 

অনুষ্ঠানে বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, জামায়াতের ঢাকা মহানগরীর (দক্ষিণ) সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে। 

 

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর