মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন আইভী 

দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে মধ্যে রাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভি।

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:০৭ এএম

দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে মধ্যে রাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভি।

বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর রাত সাড়ে ১২টায় দেওভোগ নিজ বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন আইভী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

বাসায় ফিরে সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে ভালো একটা সরকার গঠিত হোক। জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ, আশা করছি সরকার তাদের প্রতি সদয় হবেন।’

অতিরিক্ত পুলিশ তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়৷

২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এ মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তিনি জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত পান তিনি।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
দেশের সংকটে সমাধানমূলক পরামর্শ না দিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর