নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:০০ পিএম

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।

২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হন আইভী। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। গত বুধবার রাতে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এর পর মধ্যরাতে তিনি পশ্চিম দেওভোগের পৈতৃক বাড়িতে ফেরেন।

আইভী শহরে প্রবেশের আগে থেকেই চাষাঢ়া থেকে পশ্চিম দেওভোগ পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি লক্ষ করা যায়। তিনি বাড়িতে প্রবেশের এক ঘণ্টা আগে বাড়িটির দুই পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জনচলাচল বন্ধ করে দেয় পুলিশ।

সাবেক মেয়র আইভী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি। তাঁর কার্যক্রমে নজরদারি চালাতে চুনকা কুটিরের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

অবশ্য বৃহস্পতিবার সকাল থেকেই চুনকা কুটিরের সামনের এলাকা একেবারে ফাঁকা দেখা যায়। ভেতরে আইভীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সাবেক মেয়র আইভী এখন জামিনে আছেন। আমরা তাঁর কার্যক্রম নজরদারিতে রাখছি। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে বা চেষ্টা করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতার চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে, আইনশৃঙ্খলা...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর