গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবি মঙ্গলবার ১১ দলের সমাবেশ

ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। ‎সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।

আজ সোমবার সকালে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

এ সময় তিনি বলেন, দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান।

হামিদুর রহমান আজাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে।

পররাষ্ট্রনীতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে হত্যা অব্যাহত রয়েছে, পাশাপাশি প্রতিবেশী দেশ অস্ত্র মজুত ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও সরকার এ বিষয়ে কার্যকর অবস্থান নিচ্ছে না।

এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর