প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান 

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

ড. আব্দুল মঈন খান স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এখানে যারা প্রশাসনে কাজ করেন, আপনাদের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন। 

এ প্রসঙ্গে মঈন খান আরও বলেন, ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছি। তারা কোনো দলের সদস্য নন। তারা হচ্ছেন সরকারি কর্মকর্তা, তারা মানুষের সেবায় কাজ করবেন। নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, সরকারি কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করবেন। এটা মনে রাখতে হবে, নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। আজকে বাংলাদেশের জনপ্রশাসন যেভাবে কলুষিত হয়েছে, সেই কলুষ থেকে জনপ্রশাসনকেও মুক্ত করতে হবে।

আব্দুল মঈন খান বলেন, এটা সত্য যে, জনগণের সমর্থন ব্যতিত কেবল মাত্র গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দেশের মানুষ অত্যন্ত সহজ-সরল। তারা কী চায়? তারা কোটি কোটি টাকা চায় না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকারের নেতৃবৃন্দ কীভাবে লক্ষ–হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। সেই অর্থ যদি আজকে বিদেশে পাচার করা না হতো, তাহলে তা কিন্তু এই দেশের মানুষের উন্নয়নের কাজে লাগত। ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে ব্যাংকগুলোকে এবং এদেশের প্রশাসনকে কলুষিত করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সস্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবন্দ।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব...
রাজধানীর বিজয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট এই সমবাবেশের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১দলীয় জোটের...
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বহিরাগতদের উসকানিতে এ...
ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল...
পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুদিনব্যাপী...
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১১ হাজারেও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আমেরিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও...
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। তাদের অভিযোগ, বাজেট প্রণয়নে শ্রমিক প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ সময়...
চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় মারা যান তারা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর