এবার প্রকাশ্যে এল ‘ব্রয়লার চিকেন পার্টি’

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

ভারতের ককরোচ জনতা পার্টির আদলে বাংলাদেশে প্রকাশ্যে এল ‘ব্রয়লার চিকেন পার্টি’। দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে চলমান তর্ক-বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই এই ফেসবুক পেজটির আত্মপ্রকাশ। তবে এই পেজটি কে বা কারা তৈরি করেছে, তা এখনো জানা যায়নি।

ব্রয়লার চিকেন পার্টির প্রথম আত্মপ্রকাশ ঘটে সোমবার রাতে। পেজটি থেকে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের নানা তথ্য এবং বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করা হচ্ছে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভের মুখে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সংসদ ভবনে ঢোকার রাস্তায় অবস্থান নিয়েছেন। এ সময় সংসদ অধিবেশন চলছিল।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এবং উত্তরায় একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বিগত বেশ কয়েক দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার তৈরি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি চলছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানিয়েছিল।

এর মধ্যে সোমবার প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মূলত এরপরই শিক্ষামন্ত্রীর সমালোচনা শুরু হয়।

এদিকে, দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ব্যাখ্যা দেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন পেছানো হয়নি– তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে শিক্ষামন্ত্রী জানান, শুধু কুমিল্লা মহিলা কলেজের কেন্দ্র ছাড়া দেশের অন্যান্য কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসক এবং ইউএনওর সঙ্গে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষা চালু রাখা হয়।

মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভও হয়েছে।

সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পরদিন কুমিল্লার একটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সেই কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দিয়েছি। তারা তখন নৌকায় করে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে।’

এ সময় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত প্রশ্নপত্র তৈরি করায় পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বিগত পরীক্ষায় শিক্ষার্থীদের দুর্ভোগের পরিস্থিতি পর্যালোচনা করছি। প্রয়োজনে তাদের পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন।’

এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা দেখছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার বিকেলে...
ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের...
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুন বাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে বন্যাদুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় শিথিল করার অনুরোধ জানিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি কমিশন-এমআরএ। সম্প্রতি এমআরএর প্রজ্ঞাপনে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে নতুন ঋণ...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর