ব্যালট চুরি করতে এলে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুরে এনসিপির জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন। 

রাজাপুর উপজেলা বাগড়ি বাজার থেকে পদযাত্রা শুরু করে বাইপাস মোড় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত নির্বাচনে ব্যালট বাক্স চুরির হুমকি এসেছে, যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে।’ 

পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই মুহূর্তে আমাদের নাগরিকের দায়িত্ব আমাদেরই নিজেদেরকেই কাঁধে তুলে নিতে হবে। যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা ব্যবসায়ীদের কথা বলবে। যারা বালু খেকোদের টাকায় সংসদে যায় তারা বালু খেকোদের বিরুদ্ধে কথা বলবে না। যারা গুন্ডাপান্টাদের টাকায় নির্বাচিত হবে তারা গুন্ডাপান্ডাকে ভয় পাবে, জনগনকে ভয় পাবে না। আমরা জনগণের টাকায় সংসদে গিয়েছি, জনগণের কথাই বলি।’ 

এ প্রসঙ্গে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘নির্বাচনের আগে এনসিপির পক্ষ থেকে প্রতিজ্ঞা করেছিলাম আপনারা ফ্রিতে ভোট দিলে আমরা ফ্রিতে সার্ভিস দেব। সংসদে আপনাদের কথাই বলে যাচ্ছি কারও রক্তচক্ষুকে ভয় পাই না। মিডিয়া মাফিয়াদের ভয় পাই না। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছি।’ 

পথসভায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, ‘এই সরকার ৫০ জন নারী এমপির মধ্যে ৩৭ জন নারীকে বরাদ্দ দিয়েছেন। আমাদের মতো নারীদের বঞ্চিত করেছেন। অথচ তাদের তারেক জিয়া নিজেই বলেছেন সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। সবাইকে নিয়ে যদি রাজনীতি করতে চান তাহলে আমাদের মতো মেয়েদের নারীদের বঞ্চিত করে দেখিয়ে দিয়েছেন। তিনি আওয়ামী লীগের সময়ের মতোই রাজনীতি করতে চান।’ 

সভায় উপজেলা আহ্বায়ক শাকিল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, আরিফুর রহমান তুহিন, মুজাহিদুল ইসলাম শাহীন, তরিকুল ইসলাম প্রমুখসহ কেন্দ্রীয় বিভাগীয়, জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর