বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে: আখতার হোসেন

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশের জনগণ এ প্রতারণা মেনে নেবে না। জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।’

সোমবার চুয়াডাঙ্গা জেলা এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক খাজা আমিরুল বাশার।

আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে বসানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। জনগণের অধিকার নিশ্চিত করতে হবে এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশও সংকুচিত হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে বসানোর পরিবর্তে জনগণের কথা ভাবুন। তাহলেই এ সরকার প্রকৃত অর্থে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং দলের যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসানসহ অন্যান্য নেতারা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর